ভিডিও
যেভাবে শাহীনের বন্ধু হয়ে ওঠেন শিলাস্তি
শিলাস্তি রহমান। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় এই নামটিই ঘুরেফিরে আসছে। শিলাস্তি টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নের পাইশানা গ্রামের আরিফুর রহমানের মেয়ে। দুই বোনের মধ্যে বড়। শিলাস্তি ছোটবেলা থেকেই উচ্ছৃঙ্খল চলাফেরা করতেন বলে জানিয়েছেন তার এলাকার বাসিন্দারা। এমপি আনার হত্যার ঘটনায় অভিযুক্ত শিলাস্তি জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে নিজ গ্রামের লোকজনও তার শাস্তি দাবি করেন।





