ভিডিও
কোয়ার্টারে খেলতে পারবে কি মেসি?
সবার আগে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা আর্জেন্টিনা পরে গ্রুপ চ্যাম্পিয়নও হয়েছে। শেষ ম্যাচে লিওনেল মেসি না খেললেও লাউতারো মার্টিনেজের জোড়া গোলে ভর করে পেরুকে ২-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইকুয়েডরকে। শক্তিসামর্থে ইকুয়েডর বেশ পিছিয়ে থাকলেও এই ম্যাচের আগে দুশ্চিন্তায় আছে আর্জেন্টাইন শিবির। দুশ্চিন্তার প্রধান কারণ লিওনেল মেসির ইনজুরি।





