বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিআরটিএর ট্রাস্টি বোর্ডের সহায়তায় এসব চেক বিতরণ করা হয়।
বিআরটিএর ট্রাস্টি বোর্ডের উদ্যোগে নিহত ১২ জনের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা দেওয়া হয়। এ ছাড়া আহত চারজনকে ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকার সহায়তা দেওয়া হয়েছে।
বিআরটিএর পরিচালক ও ট্রাস্টি বোর্ডের সচিব রুবাইয়াৎ-ই-আশিক বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা, মারাত্মকভাবে আহত বা পঙ্গুত্ববরণকারীকে ৩ লাখ টাকা এবং আহত ব্যক্তিকে ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
তিনি জানান, দুর্ঘটনার তিন মাসের মধ্যে বিআরটিএ কার্যালয়ে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন জমা দিতে হয়।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিআরটিএর ট্রাস্টি বোর্ডের পরিচালক রুবাইয়াৎ-ই-আশিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুম, বিআরটিএর সহকারী পরিচালক মাহবুব কামাল এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এস