শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।

ফাজিলপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নোমান জানান, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। পরে একটি লং ভেহিক্যালের সঙ্গে বেঁধে কাভার্ডভ্যানটি সরিয়ে নেওয়ার চেষ্টা চলছিল।

এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহনের একটি বাস কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

দুর্ঘটনায় আহত আরও একজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে ফাজিলপুর হাইওয়ে পুলিশ। দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এস