শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কিচক ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিল প্রতিমন্ত্রী আবদুল বারীর গাড়িবহর। কিচক ব্রিজ এলাকায় পৌঁছানোর পর হঠাৎ সামনে চলে আসেন এক নারী পথচারী। তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায়।
দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী ও তার স্ত্রীকে অন্য একটি গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশে পাঠানো হয়। পরে দুর্ঘটনাকবলিত গাড়িটি জমি থেকে তুলে সড়কে আনার কাজ শুরু করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান জানান, জয়পুরহাট যাওয়ার পথে কিচক এলাকায় প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায়। এতে প্রতিমন্ত্রী আহত হননি এবং তিনি সুস্থ অবস্থায় জয়পুরহাটে পৌঁছেছেন। তবে দুর্ঘটনার সময় এক পথচারী আহত হয়েছেন।
এস