মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়া সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ী এলাকার মামুন হোসেন ও হানজালা।
স্থানীয়দের বরাতে জানা গেছে, রাতে মহিপুর এলাকায় ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে পড়ে। পরে ট্রাকটির তিনজন মেরামতের কাজ শুরু করেন। এ সময় দ্রুতগতির একটি যান তাদের ওপর দিয়ে ধাক্কা দিয়ে চলে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম জানান, বিকল ট্রাক মেরামতের সময় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সেটি শনাক্তের চেষ্টা চলছে।
এস