বুধবার সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় নেপালের দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতেই এ সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে এ অর্থ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে অনুদান ছাড়ের আগে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হবে।

নেপাল-তিব্বত সীমান্তসংলগ্ন বিভিন্ন এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বুধবারের তথ্য অনুযায়ী, দুর্যোগের পর দেশটির বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন।

দুর্যোগের প্রভাব পড়েছে চীনের কিছু এলাকাতেও। সেখানে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও ৫৪৬ জন। নিখোঁজদের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে।

ভয়াবহ এই পরিস্থিতিতে নেপালে উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করা হয়েছে। একই সঙ্গে দুর্গত মানুষের জন্য জরুরি খাদ্য, চিকিৎসা ও অন্যান্য সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে।

এমন পরিস্থিতিতে নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর এই অনুদান নেপালের দুর্যোগকবলিত এলাকায় জরুরি প্রয়োজন মেটাতে ব্যবহৃত হবে।

এস