শুক্রবার (১৪ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত ‘বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাস’ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বাপাউবোর পূর্বাভাস অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বেড়েছে। একই সময়ে ধরলা ও দুধকুমার নদীর পানি কমেছে। তবে আগামী তিন দিন তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়তে পারে।

এদিকে সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের ঝাড়খণ্ড ও এর আশপাশের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে।

চট্টগ্রাম বিভাগের মাতামুহুরী নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। বিপরীতে গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা ও সাঙ্গু নদীর পানি কমেছে। তবে পূর্বাভাস বলছে, আগামী তিন দিনে এসব নদীর পানিও বাড়তে পারে।

ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিন দিন এ প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আরও দুই দিন পানি স্থিতিশীল থাকতে পারে।

অন্যদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে। আগামী দুই দিন একই অবস্থা থাকার পর পরবর্তী তিন দিনে পানি বাড়তে পারে। তবে এ সময়ও পানির স্তর বিপৎসীমার নিচে থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীগুলোর পানিও গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিন দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এস