বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যান্ত্রিক ত্রুটি দ্রুত মেরামত করে ইউনিটটি পুনরায় চালুর জন্য কাজ চলছে।

বন্ধ হওয়ার আগে ১ নম্বর ইউনিট থেকে প্রতিদিন ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, এর আগে গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামতের পর ২ আগস্ট ইউনিটটি পুনরায় চালু করা হয়েছিল।

চালুর মাত্র ১২ দিনের মাথায় আবারও ইউনিটটিতে ত্রুটি দেখা দিল।

বর্তমানে বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ৩ নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

অন্যদিকে, কেন্দ্রটির ২ নম্বর ইউনিট ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে।

ফলে কেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে বর্তমানে একটি ইউনিট চালু রয়েছে এবং অন্য দুটি ইউনিটের উৎপাদন বন্ধ।

এস