ব্যাংক তিনটি হলো—অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)।

বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক তিনটি চিঠিতে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদকে এ বিষয়ে পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি জসীম উদ্দিন এবং বেসিক ব্যাংকের এমডি কামরুজ্জামান খানের সঙ্গে সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকার সুপারিশ ও সম্মতি জানিয়েছে।

চিঠিতে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদকে চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে প্রয়োজনীয় বিধিসম্মত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন এবং সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্ত অনুযায়ী নিয়োগ বাতিলের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বিশেষ করে অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মো. আনোয়ারুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে বিধিসম্মত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

একইভাবে বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালনা পর্ষদকেও সংশ্লিষ্ট এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম নিতে বলা হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনায় পরিবর্তনের প্রক্রিয়া শুরু হলো।

এস