সোমবার (১৭ আগস্ট) দুপুরে অর্থ মন্ত্রণালয়ে পে স্কেল-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, নতুন পে স্কেল নিয়ে সরকার কাজ করছে। বিষয়টি নিয়ে বিভিন্ন দিক পর্যালোচনা ও আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন।
তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে আবারও বৈঠকে বসবে। সব দিক বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর তা আনুষ্ঠানিকভাবে জনগণের সামনে তুলে ধরা হবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “নতুন পে স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন হবে।” এ ক্ষেত্রে সরকার সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশ্বস্ত করেন তিনি।
পে স্কেল ঘোষণার ক্ষেত্রে সব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।
তিনি বলেন, পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরই সরকারের পক্ষ থেকে পে স্কেল সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।
এস