মঙ্গলবার দুপুর ১টার দিকে বিজিবির পক্ষ থেকে অভিযানের বিষয়টি জানানো হয়।
বিজিবি সূত্র জানায়, সোমবার রাত ১০টার দিকে দৌলতপুর সীমান্তে একটি টহল দল অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৫০ কেজি ভারতীয় অবৈধ কারেন্ট জাল এবং ৪ হাজার ৮৪৫ কেজি নিষিদ্ধ চায়না জাল উদ্ধার করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা।
পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এদিকে একই ব্যাটালিয়নের একটি টহল দল সোমবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে সীমান্তের রংমহল এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৫২ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, পৃথক দুই অভিযানে জব্দ করা নিষিদ্ধ জাল ও মাদকের মোট আনুমানিক মূল্য ৫ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এস