মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সেটি অন্য কোনো শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর বেতন কাঠামোর সঙ্গে তুলনা করা হবে না।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের আলাদা স্বাতন্ত্রিক পে-স্কেল করা, নট টু কমপেয়ার উইথ আদারস। সেটা কম হোক বা বেশি হোক। শিক্ষকদের সঙ্গে কারও তুলনা চলে না।’

তিনি আরও বলেন, শিক্ষকদের পে-স্কেল সচিব বা অন্য কোনো কর্মকর্তা-কর্মচারীর বেতন কাঠামোর সঙ্গে তুলনা করা হবে না। কারণ, শিক্ষকরা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তাদের আলাদা দৃষ্টিতে দেখা প্রয়োজন।

শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের বিষয়টি বর্তমানে আলোচনার পর্যায়ে রয়েছে।

এস