বুধবার (২২ জুলাই) মাউশির কলেজ শাখা-৩ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। মাউশির উপপরিচালক শফি মাহমুদ স্বাক্ষরিত আদেশে শিক্ষকদের শুনানির তারিখ ও সময় জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কেন এমপিও বাতিল বা স্থগিত করা হবে না—তা জানতে আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে সংশ্লিষ্ট শিক্ষকদের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় বা কেউ জবাব না দেওয়ায় অধিকতর যাচাইয়ের জন্য ব্যক্তিগত শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

নির্ধারিত দিনে সংশ্লিষ্ট শিক্ষক ও তাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষকে রাজধানীর শিক্ষা ভবনের ৩১৭ নম্বর কক্ষে সশরীরে উপস্থিত থাকতে হবে।

অফিস আদেশ অনুযায়ী, আগামী ২৬, ২৭, ২৮ ও ৩০ জুলাই এবং ২ আগস্ট পর্যায়ক্রমে এ শুনানি অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় শুনানি শুরু হবে। মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) কার্যালয়ে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

শুনানির সময় পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর প্রতিবেদন, সংশ্লিষ্ট শিক্ষকের সনদ এবং নিয়োগসংক্রান্ত সব কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। পাশাপাশি অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত এসব নথির দুই সেট ফটোকপিও জমা দিতে হবে।

আরও পড়ুন: ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ঘিরে লোগো-রিলস-থিম সং আহ্বান

মাউশি জানিয়েছে, কোনো শিক্ষক এরই মধ্যে পদত্যাগ, বরখাস্ত, মৃত্যু বা অন্য কোনো কারণে প্রতিষ্ঠানে কর্মরত না থাকলে সংশ্লিষ্ট অধ্যক্ষকে তার প্রমাণপত্রসহ শুনানিতে উপস্থিত হতে হবে।

এমএম