শনিবার (২০ জুন) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিজিটর ভিসায় দেশটিতে গিয়ে একজন ব্যক্তি কী কী করতে পারবেন সেটা স্পষ্ট করেছে।
পোস্টে বলা হয়, বি১/বি২ ভিজিটর ভিসায় পর্যটন, ছুটি কাটানো, কেনাকাটা, বন্ধু বা আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করা, ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক ও কোনো সভা বা সম্মেলনে যোগ দেওয়া যাবে।
তবে কী কী করা যাবে না সেটা সম্পর্কে পোস্টে কিছু উল্লেখ করা হয়নি।
পোস্টে আরও বলা হয়, আপনার ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা আপনারই দায়িত্ব।
এমএম