মঙ্গলবার রাত সাড়ে ৮টায় চীনের গুয়াংঝুর একটি স্থানীয় হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা আসিফ হোসেন রুপুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বিএনপি চায়না শাখার সিনিয়র নেতা সাখাওয়াত হোসেন কানন।

অনুষ্ঠানে বক্তব্য দেন, শেখ মাহাবুবুর রশীদ, ওয়ালি উল্লাহ, হাসমত আলী মৃধা, হোসেন মোহাম্মদ শাখাওয়াত, মাসুদ আহম্মেদ মাসুদ, মো. খোরশেদ আলম আপু, মো. রাকিবুল ইসলাম, মো. নজিম আহম্মেদ নদিম ও মাহাবুব জামানসহ অন্যান্য নেতারা।

সভায় বক্তারা বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলা, দলের প্রতিষ্ঠার ইতিহাস এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও ১৯ দফা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনা সভায় চায়না বিএনপির নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতের দলীয় কর্মসূচিতে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় চীনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। এছাড়াও, আলোচনা সভায় চায়না বিএনপির অনেক নেতাকর্মী ভার্চুয়ালি যুক্ত হন।

এমএম