রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১০১ জন রোগী শনাক্ত হয়েছে। এ সময় ছয় শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৯০৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮০৯ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৯ শিশুর মৃত্যু হয়েছে।

এ সময়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে প্রায় ১৮ হাজার রোগীর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এস