মঙ্গলবার (২৩ জুন) ফ্রান্স ইতিহাসের উষ্ণতম দিন পার করেছে। দেশের কিছু অংশে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে গিয়েছিল।

এ দিনে একটি সঙ্কটকালীন বৈঠকের পর প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু বলেন, মৃতদের বেশিভাগই তরুণ।

তিনি এই মৃত্যুকে একটি ‘মর্মান্তিক অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

মেটিও ফ্রান্সের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লে হারবিয়ার্সে মঙ্গলবার তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস (১০৯ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত পৌঁছেছিল।

ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি ফ্রান্স ইন্টার রেডিওকে বলেছেন যে, ‘তাপপ্রবাহের সময় অননুমোদিত এলাকায় সাঁতার কাটা হালকাভাবে নেয়ার কোনো বিষয় নয়।’

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ-পূর্ব ফ্রান্সের কার্পেনট্রাসে বাড়ির বাইরে একটি গাড়ির ভেতর থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া দুই শিশুর মৃত্যুর সবচেয়ে সম্ভাব্য কারণ ছিল এই তাপপ্রবাহ।

বোর্দো অঞ্চলে তাপজনিত স্বাস্থ্য সমস্যায় ৮০ থেকে ৯৫ বছর বয়সী আরো তিনজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্মকর্তা সোফি ব্রোকাস ফ্রান্স টিভিকে জানিয়েছেন।

আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি ফেডারেশন (আইএফআরসি) সতর্ক করেছে যে, আগামী কয়েকদিন তাপপ্রবাহ ইউরোপের জন্য ‘গুরুতর স্বাস্থ্য ঝুঁকি’ তৈরি করবে।

সূত্র: আল জাজিরা

এনএইচ