শুক্রবার মন্ত্রণালয়ের কার্যালয়ে দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অমিত। সেখানে উপস্থিত ছিলেন— এমন একজন কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, বৈঠকে রাজধানী নয়াদিল্লি সহ দিল্লির বিভিন্ন এলাকায় বসবাসরত অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ব্যাপারে জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রী।

এনডিটিভিকে ওই কর্মকর্তা বলেন, “আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, দিল্লির যেসব কলোনিতে বাংলাদেশি ও রোহিঙ্গারা বসবাস করেন, সেগুলো নিরীক্ষা করা হচ্ছে। যারা ভুয়া নথিপত্র কিংবা কোনো নথি ছাড়াই বসবাস করছেন, তাদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে।”

“স্বরাষ্ট্রমন্ত্রীকে হালনাগাদ তথ্য জানানোর পর তিনি বলেছেন, অবৈধ অভিবাসী ও অনুপ্রবেশকারীরা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এ ব্যাপারে আমাদের সবার কঠোর হতে হবে। অবৈধ অভিবাসীদের অবশ্যই যত দ্রুত সম্ভব শনাক্ত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।”

এইচআর