এছাড়া, বাহরাইনের জুফায়েরে মার্কিন সেনাবাহিনীর স্থাপনা ও অবকাঠামোতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘ওমানে থাকা এফপিএস দূরপাল্লার আকাশ রাডার ও জাহাজ শনাক্তকরণ রাডার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এতে রাডারগুলো ধ্বংস হয়ে গেছে।’
কুয়েতে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইরানেরকুয়েতে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইরানের
আইআরজিসি সতর্ক করে আরো বলেছে, ‘হরমুজ প্রণালিকে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার একমাত্র উপায় হলো এই জলপথে আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীর হস্তক্ষেপ বন্ধ করা এবং দেশগুলোর নিজ নিজ উপকূলীয় জলসীমার সার্বভৌমত্বকে সম্মান করা’।
হরমুজে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ অব্যাহত থাকলে বিশ্বের তেল ও গ্যাস খাতে আরো বড় ধরনের সংকট দেখা দেবে বলে সতর্ক করেছে ইরান।
সূত্র: আল জাজিরা
এমএম