সোমবার (১৩ জুলাই) বিকেলে সরকারের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সফরকালে বাংলাদেশের প্রতিনিধিদল কাতারের বর্তমান আমির, রাজপরিবার এবং দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করবে। পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক শোকবার্তাও পৌঁছে দেওয়া হবে।
এদিকে কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাতারের সাবেক আমিরের মৃত্যুতে সোমবার স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার গুলশানে অবস্থিত কাতার দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন। সেখানে তিনি বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং ব্যক্তিগতভাবে কাতার সরকার, রাজপরিবার ও দেশটির জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
উল্লেখ্য, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি রোববার (১২ জুলাই) মারা যান। তিনি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে জ্বালানিসমৃদ্ধ দেশটি ব্যাপক অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন অর্জন করে। এ কারণে তাঁকে আধুনিক কাতারের অন্যতম প্রধান রূপকার হিসেবে বিবেচনা করা হয়। তিনি কাতারের বর্তমান আমিরের পিতা।
এস