হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে তেলের দাম আবারো বেড়েছে।

সোমবার (১৩ জুলাই) তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে। গ্রিনিচ মান সময় রাত ৩টায় ব্রেন্ট ফিউচারসের দাম বেড়ে ব্যারেল প্রতি ৭৯ দশমিক ১৭ ডলারে দাঁড়িয়েছে, যা গত ২২ জুনের পর সর্বোচ্চ।

এদিকে, এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতেও দরপতন দেখা গেছে।

রোববার বিকেলের লেনদেনে জাপানের বেঞ্চমার্ক নিক্কেই ২২৫ সূচক ২ শতাংশের বেশি কমেছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৮ শতাংশের বেশি হ্রাস পেয়েছে।

সূত্র: আল জাজিরা

এস