ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি ‘শেষ’ হয়ে গেছে।

চুক্তি নবায়নের আলোচনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারকটি শেষ। দুই পক্ষের আলোচকেরা চাইলে টেবিলে বসে শুধু শুধু কথা বলতে পারেন, তবে আমার মনে হয় তারা স্রেফ সময় নষ্ট করছেন।’

হরমুজ প্রণালির আশপাশে ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলার জন্য তেহরান দায়ী। এর জবাবে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে বাহরাইন ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

সূত্র: আলজাজিরা

এস