এতে জাহাজ দুটির যাত্রা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসির)

রোববার দিবাগত রাতে এ বিস্ফোরণ ঘটনা ঘটে।

ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে আইআরজিসির এ তথ্য জানিয়েছে।

আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চাপে পড়ে জাহাজ দুটি এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে যাতায়াতের চেষ্টা করছিল।

একই সঙ্গে বাহিনীটি সতর্ক করে দিয়ে বলেছে, রাসায়নিক সার কিংবা এক ফোঁটা তেল ও গ্যাস পরিবহনের জন্যও এই পথ এখন সম্পূর্ণ অনিরাপদ। ওই অঞ্চলে মার্কিন সামরিক অভিযান যত দিন চলবে, তত দিন এই নৌপথ অনিরাপদ থাকবে বলেও হুশিয়ারি দিয়েছে তারা।

এমএম