আরাগচি লিখেছেন, পাকিস্তান ও কাতারের অক্লান্ত মধ্যস্থতার ফলে লেবানন যুদ্ধ বন্ধের ক্ষেত্রে এই বড় অগ্রগতি অর্জিত হয়েছে।
তিনি আরো জানান, তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা মওকুফ করা হয়েছে এবং অবরোধ তুলে নেওয়া হয়েছে। এ ছাড়া ইরানের কিছু অবরুদ্ধ সম্পদ অবমুক্ত করা হয়েছে এবং দেশটির জন্য বড় ধরনের পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালু করা হয়েছে।
তবে নিজের বক্তব্যের শেষ অংশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন, এই প্রক্রিয়ার প্রথম পরীক্ষা হবে সংঘাত এড়ানোর সেল।
সূত্র: আল-জাজিরা
এমএম