শনিবার (১৫ আগস্ট) দেশটির পুলিশ দুর্ঘটনার সর্বশেষ তথ্য জানিয়েছে।
গত মঙ্গলবার প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের মধ্যে লেক কারিবায় সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত একটি যাত্রীবাহী নৌকা ডুবে যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নৌকাটিতে নির্ধারিত ধারণক্ষমতার তুলনায় বেশি যাত্রী ছিল।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নৌকাটিতে সর্বোচ্চ ৯০ জন যাত্রী বহনের সক্ষমতা ছিল। কিন্তু দুর্ঘটনার সময় সেখানে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী ও পাঁচজন নৌকাকর্মী ছিলেন। এছাড়া অজ্ঞাতসংখ্যক শিশুও নৌকাটিতে ছিল।
দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধারকারী দল তল্লাশি চালিয়ে যাচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
জিম্বাবুয়ে ও জাম্বিয়ার সীমান্তে অবস্থিত লেক কারিবা বিশ্বের অন্যতম বৃহৎ কৃত্রিম হ্রদ। এই দুর্ঘটনাকে সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ের সবচেয়ে ভয়াবহ নৌদুর্ঘটনাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। অতিরিক্ত যাত্রী বহন, ঝোড়ো বাতাস ও উত্তাল ঢেউ—এসবের কোনোটি দুর্ঘটনার জন্য দায়ী ছিল কি না, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্টরা।
সূত্র: রয়টার্স, এনডিটিভি
এনএইচ