ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সির প্রধান সুহারিয়ান্তো এক সংবাদ সম্মেলনে জানান, ভূমিকম্পে ৩৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর এবং ১১ জন সামান্য আহত হয়েছেন।

তিনি আরও জানান, ভূমিকম্পের পর প্রায় ২ হাজার মানুষ নিজেদের উদ্যোগে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।

এর আগে মৃতের সংখ্যা কম ছিল। তবে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম এখনো চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এস