ফিলিপাইন সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুবিও এ আহ্বান জানান।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে একথা জানানো হয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আঞ্চলিক সংঘাতে হরমুজ প্রণালিকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান। নৌচলাচল সুরক্ষার জন্য অন্যান্য দেশগুলোকে আরো দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
রুবিও বলেন, যুক্তরাষ্ট্র সামুদ্রিক যান চলাচল সুরক্ষিত রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে। তবে তিনি যুক্তি দেন যে, এই দায়িত্ব ভাগ করে নিতে অন্যান্য দেশগুলোরও সরঞ্জাম বা অর্থায়নের মাধ্যমে অবদান রাখা উচিত।
সূত্র: আল জাজিরা