ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আলী উজমায়ি বলেন, হরমুজ প্রণালির বর্তমান বাস্তবতা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিবৃতি বা বিজ্ঞপ্তিতে নয়, বরং মাঠের পরিস্থিতিতে দেখতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের তৎপরতা আইআরজিসির নৌযোদ্ধাদের নজর এড়ায় না।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অঞ্চলে নতুন ব্যবস্থা বা শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ‘হরমুজ মেকানিজম’ বাস্তবায়নের প্রস্তাব দিয়েছেন।

তিনি বলেন, ইরানের শর্ত পূরণ না হলে যুদ্ধকে আক্রমণাত্মক পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে সর্বোচ্চ নেতার সুস্পষ্ট কৌশল বিশ্বব্যাপী শক্তির সমীকরণে পরিবর্তন আনতে পারে।

মোখবের দাবি করেন, পারস্য উপসাগরে নিজেদের মিত্রদের সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রের অক্ষমতা প্রমাণিত হয়েছে।

তার মতে, ওয়াশিংটনের সামরিক নিশ্চয়তা থেকে স্বাধীন একটি অর্থনৈতিক ও নিরাপত্তাভিত্তিক ‘হরমুজ মেকানিজম’ বাস্তবায়নই এ অঞ্চলে নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার সবচেয়ে টেকসই পথ।

সূত্র: প্রেস টিভি

এস