বৃহস্পতিবার বিকেল ৩টায় স্পিকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই সংসদের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানান তিনি।
স্পিকার বলেন, অনেক ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর ও স্থায়ী রাখতে সংসদের প্রত্যেক সদস্যের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
তিনি সংসদ সদস্যদের ‘রুলস অব প্রসিডিউর’ বা কার্যপ্রণালী বিধি ভালোভাবে পড়ার আহ্বান জানান। স্পিকার বলেন, অধিবেশন চলাকালে কোনো সদস্যকে নিজ আসনে বসার নির্দেশ দেওয়া হলে তা মেনে চলা সংসদীয় রীতি ও শৃঙ্খলার অংশ।
তিনি সতর্ক করে বলেন, স্পিকারের নির্দেশ ও সংসদের প্রচলিত নিয়ম বারবার অমান্য করা হলে সংসদ কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে না। এভাবে নিয়ম ভঙ্গের প্রবণতা অব্যাহত থাকলে সংসদ বেশি দিন চলবে না বলেও মন্তব্য করেন তিনি।
সব সংসদ সদস্যকে সংসদের নিয়ম-কানুন মেনে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন স্পিকার।
এস