সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত খসড়া আইনটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
খসড়া আইনে নতুন ইউনিটের কার্যক্রম ও সদস্যদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।
এই কমিটির মাধ্যমে সাধারণ নাগরিকদের অভিযোগের পাশাপাশি এসআরবির সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ ও সংক্ষোভ নিষ্পত্তির ব্যবস্থাও থাকবে।
খসড়া আইনে বিলুপ্ত হতে যাওয়া র্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব ও রেকর্ডসহ সংশ্লিষ্ট অন্যান্য সম্পদ এসআরবির কাছে স্থানান্তরের বিধান রাখা হয়েছে।
এ ছাড়া নতুন বিধিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত র্যাব-সংক্রান্ত বিভাগীয় কার্যধারার বিদ্যমান বিধিমালা প্রয়োজনীয় অভিযোজনের মাধ্যমে বহাল রাখার প্রস্তাব করা হয়েছে।
মন্ত্রিসভার অনুমোদনের পর খসড়া আইনটি পরবর্তী আইন প্রণয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। আইনটি কার্যকর হলে র্যাবের পরিবর্তে বাংলাদেশ পুলিশের অধীনে নতুন বিশেষায়িত ইউনিট হিসেবে এসআরবির কার্যক্রম শুরু করার পথ তৈরি হবে।
এস