সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের আয়োজনে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দেবেন, নাকি দ্বিপক্ষীয় সফরে ভারত যাবেন—তা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে।

তবে প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর সফরের জন্য ভারতকে দ্রুত অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে।

রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম বলেন, প্রধানমন্ত্রীর সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন।

মুখপাত্র জানান, প্রধানমন্ত্রীর সম্ভাব্য দ্বিপক্ষীয় ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।

তবে গত ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন সফর নিয়ে চলমান আলোচনায় নেতিবাচক প্রভাব ফেলেছে বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বলেও জানান এ কে এম শহীদুল করিম। পাশাপাশি শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিকে প্রত্যর্পণের বিষয়ে ভারতকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

এ ছাড়া দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশের কাছে হস্তান্তরেরও অনুরোধ জানানো হয়েছে।

এস