সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালেও ঢাকার বাতাস জনস্বাস্থ্যের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ৭টায় ঢাকার একিউআই স্কোর ছিল ২০৪, যা বিশ্বের সবচে বেশি দূষিত শহরের তালিকায় প্রথম স্থান দখল করেছে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি (১৯৯ স্কোর), তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর (১৯২ স্কোর), চতুর্থ স্থানে নেপালের কাঠমান্ডু (১৭৬ স্কোর) এবং পঞ্চম স্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন (১৬৭ স্কোর)।ই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়, যা শিশু, প্রবীণ এবং অসুস্থদের জন্য বিশেষভাবে ক্ষতিকর।
এমএম