বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে সবার আগে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রথম ধাপে দেশের ৩৭১টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, সেপ্টেম্বরে ভোট আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে। এরপর নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং ডিসেম্বর মাসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন আয়োজনের আর্থিক বিষয় নিয়ে আগামী সপ্তাহে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক হওয়ার কথাও জানান সিইসি।
তিনি বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় শেষ করে নির্ধারিত সময় অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দিকে এগোচ্ছে নির্বাচন কমিশন।
এস