শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো.শাহজাহান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের কারণে ওই ভবনে প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়েছে। প্রচণ্ড কালো ধোয়া চারদিকে ছড়িয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার মো.শাহজাহান বলেন, আজ শনিবার রাত ৮টা ২০ মিনিটে আমাদের কাছে আগুন লাগার সংবাদ আসে। রাজধানীর কারওয়ান বাজারের ইটিভি ভবনের নিচতলায় একটি কফি হাউজে আগুন লাগার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট কাজ করছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদও আমাদের কাছে আসেনি।
এনএইচ