বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় তাদের মধ্যে ওই কথোপকথন হয়।

এই টেলিফোনিক আলাপের জন্য ঘনিষ্ঠ বন্ধু আরএইচ গ্রিফিথস-কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

শুক্রবার ঘনিষ্ঠ বন্ধু স্পেসএক্স এর গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথসকে ধন্যবাদ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট করেন গণমাধ্যম ব্যক্তিত্ব মুশফিকুল ফজল আনসারী।

সেখানে তিনি বলেন-‘প্রিয় বন্ধু রিচার্ড গ্রিফিথসকে অশেষ ধন্যবাদ, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ইলন মাস্কের মধ্যে একটি অসাধারণ কথোপকথনের আয়োজন করার জন্য। এর মধ্য দিয়ে বাংলাদেশে স্পেসএক্স ও স্টারলিংক প্রযুক্তির বিকাশ ও যোগাযোগের ক্ষেত্রে নতুন যুগের সূচনা হবে। যা উদ্ভাবন, শিক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিরাট সুযোগ তৈরি করবে। শুরুতেই এর অংশ হতে পেরে আমি দারুণ উৎফুল্ল!’

এনএইচ