পিজিসিবির তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যার পিক সময়ে দেশের বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোডশেডিং হতে পারে ঢাকা অঞ্চলে। এ অঞ্চলে সর্বোচ্চ ৬৯৮ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
কোন অঞ্চলে কত লোডশেডিং
সন্ধ্যার পিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে সম্ভাব্য লোডশেডিংয়ের পরিমাণ—
ঢাকা: ৬৯৮ মেগাওয়াট
চট্টগ্রাম: ১৯০ মেগাওয়াট
কুমিল্লা: ৩১৫ মেগাওয়াট
ময়মনসিংহ: ৩৫০ মেগাওয়াট
সিলেট: ১৫০ মেগাওয়াট
খুলনা: ৩৫০ মেগাওয়াট
বরিশাল: ১০০ মেগাওয়াট
রাজশাহী: ৩০০ মেগাওয়াট
রংপুর: ২৫০ মেগাওয়াট
পিজিসিবির প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
বিদ্যুতের চাহিদা ও সরবরাহের ব্যবধানের কারণে পিক সময়ে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিং হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
এস