বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সম্পূরক প্রশ্নে বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মিলে গত ৭ আগস্ট মক্কা চুক্তি স্বাক্ষর করেছে। এতে যুক্ত হলে বাংলাদেশের সুবিধাটা কী হবে?

জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, এ প্যাক্টটি তিনটি দেশের মধ্যে হয়েছে। আমরা এটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদানের বিষয়টি এখনো আসেনি, কারণ এটি নির্ভর করছে চুক্তিভুক্ত সদস্যদের অভিপ্রায়ের ওপর। তারা যদি বাংলাদেশকে এ প্যাক্টে নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করেন, তবে আমরা নিশ্চয়ই এটিকে ইতিবাচকভাবে বিবেচনা করব।

তিনি বলেন, তার আগে এর ভালোমন্দ নিয়ে আলোচনা করার সময় সম্ভবত এখনো আসেনি। আমরা নিশ্চয়ই এ সমস্ত বিষয় বিবেচনা করব। তবে আমাদের একটি কথা মনে রাখতে হবে, এ প্যাক্ট যদি বিস্তৃত হয়, তবে এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা। এটি আমাদের মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। সুতরাং, তা নিয়ে অন্যদের উদ্বেগের কোনো অবকাশ নেই।

এমএম