শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ফরেন সার্ভিস একাডেমিতে চলা জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আলী রিয়াজ বলেন, আজকের বৈঠকে সবগুলো রাজনৈতিক দলই ঐকমত্য পোষণ করেছে যে, দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের আর কোনও বিকল্প নেই। এমনকি সবগুলো দলই সংস্কার কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তী সরকারকে সহযোগী করবেন বলে একমত হয়েছেন, এমনকি তারা সরকারের সংস্কার কার্যক্রমে অংশগ্রহণ করবেন বলেও জানিয়েছেন।
আমরা মনে করি প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব আমাদের সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া বলেও উল্লেখ করেন তিনি।
এনএইচ