সোমবার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে তার কবরে গভীর শ্রদ্ধা জানানোর সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি। উপমহাদেশের বিভিন্ন জাতীয় আন্দোলনে তার কবিতা ও গান মানুষকে জাগিয়ে তুলেছিল। মিছিল, কারাবরণ কিংবা নির্যাতনের মুহূর্তেও নজরুলের গান সংগ্রামী মানুষকে সাহস জুগিয়েছে।
তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনেও নজরুলের সাহিত্য ও সংগীত ছিল বড় প্রেরণা। যত দিন অন্যায়, অবিচার ও অসত্য থাকবে, তত দিন নজরুলের দ্রোহের আগুন মানুষকে আন্দোলিত করবে। বাংলা ভাষায় বীরত্ব ও সংগ্রামের প্রকাশকে নতুন মাত্রা দিয়েছেন নজরুল। শব্দচয়ন ও প্রকাশভঙ্গির মধ্য দিয়ে তিনি বাংলা কাব্যে অনন্য ধারা সৃষ্টি করেছেন।
তিনি আরও বলেন, জনগণের ম্যান্ডেটে গঠিত বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের প্রতি দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে। এ পথচলায় নজরুলের সাহিত্য ও চেতনা বড় অনুপ্রেরণা হয়ে আছে।
রিজভী জানান, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময় ‘নজরুল বর্ষ’ হিসেবে পালন করা হবে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ আয়োজন সফল করা হবে।
বিএনপির এই নেতা আরও বলেন, ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সংগ্রামে নজরুলের কবিতা, গান ও সাহিত্য উপমহাদেশের মানুষকে জাগ্রত করেছিল। জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি।
এমএম