বুধবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা গেছে, নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন মার্কিন রাষ্ট্রদূত। এসময় দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপি কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছি। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন পথ নিয়ে মতবিনিময় করেছি।’
এমএম