সমাবেশ সফল করার লক্ষ্যে মঙ্গলবার নগরীর বন্দরবাজারে মহানগর জামায়াত কার্যালয়ে সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল, মহানগর সদস্য সচিব কিবরিয়া সরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হুছাইন, মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, বাংলাদেশ লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, জাগপা মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, নেজামে ইসলামী পার্টির জেলা সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার এবং বিডিপি সিলেট জেলা সভাপতি মাওলানা নুরুল আমীনসহ ১১ দলীয় ঐক্যের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন, গণরায়ের প্রতিফলন নিশ্চিত করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ লাঘব এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে ২৫ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে সফল করতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক গণসংযোগ, প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।
এ সময় বক্তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জনগণের কাছে তাদের বক্তব্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং সমাবেশে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
এমএম