বুধবার (১ জুলাই) সকালে নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আলামতগুলো সংগ্রহ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার ভোরে আব্দুল গফুর মসজিদে ফজরের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় বাড়ির মূল ফটকের সামনে একটি পলিথিনে ভেতরে এক টুকরো কাফনের কাপড় ও হত্যার হুমকিসূচক কাগজে লেখা একটি চিরকুট। মঙ্গলবার দিবাগত রাতে কোনো এক সময় কে বা কারা গেটের দরজায় রেখে যায়। এর আগেও দুইবার তাদের বাড়িতে কাফনের কাপড় রেখে যাওয়ার ঘটনা ঘটে।

চিরকুটে লেখা আছে, সময় থাকতে ভাল হয়ে যা। পরে আর নাও সময় পেতে পারিস। আল্লাহ ছাড়া বাঁচাবার মতো কেউ নাই। অবস্থা খারাপ হওয়ার আগে ভালো হয়ে যা। আল্লাহ তোকে হেদায়েত দিক। মানুষের ওপর নির্ভরশীলতা বাদ দিয়ে আল্লাহ ভীরু হো।

আব্দুল গফুর জানান, হঠাৎ এমন অপ্রত্যাশিত ও হত্যার হুমকির ঘটনায় আমরা শঙ্কিত। এ কাজ করেছে, তা বুঝতে পারছেন না। আমাদের সঙ্গে তেমন কারো শত্রুতা নেই। আমিসহ আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে সাহায্য যাচ্ছি।

এ বিষয়ে নলডাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আলামতগুলো সংগ্রহ করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এমএম