শুক্রবার রাত ৮টায় চরফ্যাসন খানদানি হোটেলে' সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
দৈনিক সংগ্রামের চরফ্যাসন উপজেলা সংবাদদাতা রসুলপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) রেজাউল হাসানের সভাপতিত্বে চরফ্যাসন ও প্রেসক্লাবের সাবেক সহসভাপতি দৈনিক আমাদের বার্তার চরফ্যাসন প্রতিনিধি মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি নাছিউর রহমান শিপু ফরাজি।
চরফ্যাসনে কর্মরত বিভিন্ন জাতীয় পত্রিকার প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে নয়াদিগন্তের চরফ্যাসন প্রতিনিধি ও চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: কামরুজ্জামানকে আহবায়ক এবং দৈনিক আমার দেশ ও নাগরিক টেলিভিশন এর চরফ্যাসন প্রতিনিধি এম লোকমান হোসেনকে সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
সাংবাদিক আদিত্য জাহিদ চৌধুরী (দৈনিক আমাদের সময়), মুহা. ইব্রাহিম খলিল সবুজ ( বানিজ্য প্রতিদিন) ও শাহাবুদ্দিন সিকদার ( মানব জমিন) কে যুগ্ন আহবায়ক করা হয়েছে।
মো: জুলকার নাঈম ( শীর্ষ নিউজ ও বানিজ্য প্রতিদিন), মো:আলমগীর হোসেন টিপু ( বরিশাল বানী), প্রভাষক ফুয়াদ (দৈনিক নিরপেক্ষ), এইচ নোমান (ভোলা টাইমস), মো: নুরনবী ( দৈনিক আমার সংবাদ ও তৃতীয় মাত্রা), মো: হাবিবুর রহমান (নতুন কাগজ) ও সফিকুল ইসলাম (মানব সময়) কে সাধারন সদস্য করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্হিত ছিলেন যুগান্তরের ভোলা দক্ষিণ প্রতিনিধি এম আমির হোসেন, ভোরের কাগজ প্রতিনিধি এ আর সোয়েব চৌধুরী, যায়যায়দিন প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ।
এমএম