সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত টিমের সদস্যরা রাজশাহীতে অবস্থান করছেন। পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্ন চিকিৎসকদের হামলার ঘটনায় উচ্চ পর্যায়ের পাঁচ সদস্যের এ তদন্ত টিম শুক্রবার থেকে কাজ শুরু করবে।
শুক্রবার বিকাল ৩টায় আহত সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করবেন। দিনভর তারা ওইদিনের বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত করবেন। ইতিমধ্যে তদন্ত টিমের প্রধান (যুগ্মসচিব) আনোয়ার হোসেন,সদস্য সচিব হুমায়ূন কবীর,সাংবাদিক প্রতিনিধি ও বিএফইউজের মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া,বিএমএ প্রতিনিধি ডা. মোসাদ্দেক আহমেদ ও স্বাস্থ্য মহাপরিচালকের প্রতিনিধি ডা. মাহমুদ হাসান রাজশাহীতে পৌঁছেছেন।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
সাংবাদিকদের ওপর হামলার তদন্ত শুরু
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত টিমের সদস্যরা রাজশাহীতে অবস্থান করছেন। পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্ন চিকিৎসকদের হামলার ঘটনায় উচ্চ পর্যায়ের পাঁচ সদস্যের এ তদন্ত টিম শুক্রবার থেকে কাজ
‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সংসদ সদস্যের রাজনৈতিক বক্তব্যের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের হাততালি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সমালোচনার মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, ‘ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ।’ একই সঙ্গে তার বক্তব্যের একটি অংশ ক্লিপ করে প্রচার করতে এবং তাকে সারা দেশে ভাইরাল করে দিতে সাংবাদিকদের বলেন তিনি।
নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেফতার
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় সাজেবুল ইসলাম অপূর্ব (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে অরোরা হাসপাতালের সঙ্গে চুক্তি করল এমআরএ
দিনের বড় একটি সময়জুড়ে সংবাদ সংগ্রহের কাজে ব্যস্ত থাকেন মাল্টিমিডিয়া সাংবাদিকরা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কখনো কখনো তাঁদের বিভিন্ন শারীরিক জটিলতার মুখেও পড়তে হয়। এসব সাংবাদিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। এ লক্ষ্যে বেসরকারি প্রতিষ্ঠান অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে সংগঠনটি।
খুনিদের দ্রুত গ্রেপ্তার দাবি নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জেজেইউ’র নিন্দা
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ জানিয়েছে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)। একইসঙ্গে এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠনটি।
প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের হাতাহাতি, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের অনুষ্ঠান ঘিরে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষের দৃশ্য ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা, গালিগালাজ এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
















