২৮ মে জাতীয় প্রেসক্লাবের কালো দিবস পালন করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন এ আলোচনা সভার আয়োজন করে।
শওকত মাহমুদ বলেন, ২৮ মে অবৈধ অবৈধ দখলের মাধ্যমে প্রেস ক্লাবের ইতিহাসে এক কলঙ্ক জনক অধ্যায়ের সুচনা করেছে। তাই আগামীতে এই দিনটি কালো দিবস হিসেবে পালন করা হবে।
তিনি বলেন, তারা ওই দিন কয়েকজন মিলে কমিটি নিজেরাই নিজেদের কমিটি ঘোশণা করেছে। তারা এখন আসল কমিটি বলেও দাবি করছে। এটা হলে জাতীয় প্রেসক্লাবের কয়েকজন সদস্য বসে কমিটি করে বলবে আমিও সভাপতি, আমিও সাধারণ সম্পাদক। কিন্তু এটা বৈধ নয়।
তিনি বলেন, যতদিন পর্যন্ত দেশে গনতন্ত্র নিশ্চিত না হবে আর এই জাতীয় প্রেসক্লাব অবৈধ দখলদার থেকে মুক্ত না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে, এবং অচিরেই আমরা সম্মিলিত ভাবে সাংবাদিকদের সহযোগীতায় প্রেস ক্লাব অবৈধ দখল মুক্ত করা হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমীন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।
এমএ





