এ বছর তাকেসহ পৃথিবীর বিভিন্ন দেশের মোট ১৬ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কারে ভূষিত করা হয়।  

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়। অ্যাওয়ার্ড প্রাপ্তরা প্রত্যেকে পাচ্ছেন ট্রফি, সনদ এবং পুরস্কারের অর্থ হিসেবে ১০০০ ইউএস ডলার। 

এ পুরস্কার ছাড়াও শাহেদ শফিক ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) পাঁচবার বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০১৬’ ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ-২০১৬’, ‘বাংলা ট্রিবিউন-ওমর ফারুক বর্ষসেরা পুরস্কার-২০১৯, ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১, রোটারি মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ ও গ্রিনম্যান অ্যাওয়ার্ড-২০২১ লাভ করেন। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন উপকূল বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্ব পালন করছেন।

এমআই