সাংবাদিক, ছড়াকার, নাট্যকার ও গীতিকার ওবায়দুল গনি চন্দন (৪৩) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার সকাল সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
জানা যায়, সকালে হৃদরোগে আক্রান্ত হলে কর্মস্থল দৈনিক মানবকন্ঠের সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওবায়দুল গনি চন্দন দৈনিক মানব কন্ঠের ফিচার এডিটর ছিলেন। এর আগে তিনি বাংলাভিশন, বৈশাখী টিভি এবং ইনডিপেনডেন্ট টিভিসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। ছড়াকার হিসেবে ওবায়দুল গণি চন্দন বিশেষ পরিচিতি লাভ করেন।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





