কালান্তর পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট চিত্রাভিনেতা আবুল কাশেম মিঠুনের মৃত্যুতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

তাঁরা বলেন, বাংলাদেশের সুস্থধারার সাংস্কৃতিক আন্দোলনে আবুল কাশেম মিঠুনের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।

জাতিসত্তা ও জাতীয় গৌরবের ভিত্তিতে সাংস্কৃতিক মননশীল জাতি গঠনে আবুল কাশেম মিঠুন নিরন্তর কাজ করে গেছে। একজন সফল সাংস্কৃতিক সংগঠক হিসেবে দেশের প্রতিটি এলাকা তিনি গতিশীল সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলেন।

একইসাথে জাতির নেতৃত্ব উপযোগী মননশীল জনবল গঠনে তিনি কবি, শিল্পী, সাংস্কৃতিক কর্মীদের প্রশিক্ষিত করেছেন।

আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এসএইচ