ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজ) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) ডিইউজে কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এ তফসিল ঘোষণা করা হয়। আগামী ১৪ নভেম্বর শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, চাদা পরিশোধের শেষ সময় ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫টা। খসড়া ভোটার তালিকা প্রকাশ ৩ অক্টোবর শুক্রবার। ভোটার তালিকা সম্পর্কে আপত্তি পেশ (যদি থাকে) ৫ অক্টোবর রবিবার। আপত্তি শুনানী ৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১১ অক্টোবর শনিবার। মনোনয়নপত্র বিতরণ ২০ অক্টোবর সোমবার থেকে ২২ অক্টোবরব বুধবার (প্রতিদিন বেলা ১১টা থেকে ৪টা পর্যন্ত)। মনোনয়নপত্র দাখিলের শেষ ২৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা। মনোনয়নপত্র বাছাই ২৪ অক্টোবর শুক্রবার। খসড়া প্রার্থি তালিকা প্রকাশ ২৫ অক্টোবর শনিবার বেলা ২টা।
প্রার্থিতা সম্পর্কে আপত্তি (যদি থাকে) পেশের শেষ সময় ২৭ অক্টোবর সোমবার বিকাল ৪টা। আপত্তি শুনানি ২৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টা। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ অক্টোবর বুধবার সন্ধ্যা ৬টা। চুড়ান্ত প্রার্থি তালিকা প্রকাশ ৩০ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪টা। ভোট গ্রহণ ১৫ নভেম্বর শনিবার ৯টা-৫টা। বিরতি বলা ১টা থেকে ২টা।
এনএইচ